ক্লাসিক শাহী হামান-দিস্তা

Price range: ৳ 1,400.00 through ৳ 1,800.00

Product Code 584454547

Category:Kitchen ToolsKitchen Tools

ঐতিহ্যের ছোঁয়ায় আধুনিক রান্নাঘরের প্রিমিয়াম গ্রাইন্ডিং সল্যুশন

রান্নার আসল স্বাদ আসে টাটকা বাটা ও ছ্যাছ্যা মসলায়। আর সেই স্বাদকে আরও খাঁটি, ঘ্রাণময় ও ঐতিহ্যবাহী করে তুলতে Kitchenery নিয়ে এসেছে ক্লাসিক শাহী হামান-দিস্তা — শক্তপোক্ত, প্রিমিয়াম ও লাইফটাইম ব্যবহার উপযোগী একটি কিচেন এসেনশিয়াল।

আদা, রসুন, কাঁচামরিচ, ধনে, জিরা, গোলমরিচ, পুদিনা, গরম মসলা, পান মসলা, শুফারি, চায়ের মসলা কিংবা সব ধরনের ভর্তা — সবকিছু খুব সহজেই ছ্যাছ্যা, বাটা, পেষণ বা পেস্ট করতে পারবেন।

শুধু রান্নাই নয়, স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্টস পেস্ট করা কিংবা শুকনো ও ভেজা উপকরণ গ্রাইন্ড করতেও এটি অত্যন্ত কার্যকর।

Description

✨ কেন এই হামান-দিস্তা আপনার জন্য পারফেক্ট?

✔ প্রিমিয়াম নন-ম্যাগনেটিক ফুড-গ্রেড স্টেইনলেস স্টিল
✔ অতিরিক্ত পুরু ও হেভি-ডিউটি বডি
✔ মরিচা, জং বা কালো দাগ পড়ার ভয় নেই
✔ হেভি ইউজেও ফাটবে না, বাঁকবে না, টেপ পড়বে না
✔ স্মুথ ও হাইজেনিক ফিনিশিং
✔ বড় ও ব্যালেন্সড দিস্তা — দ্রুত ও কমফোর্টেবল গ্রাইন্ডিং
✔ বিশেষ ডিজাইন — ছ্যাছ্যা উপকরণ বাইরে ছিটকে আসে না
✔ সহজে পরিষ্কার করা যায়
✔ বাসা-বাড়ি ও কমার্শিয়াল দুই ক্ষেত্রেই উপযোগী
✔ প্রজন্মের পর প্রজন্ম ব্যবহারযোগ্য টেকসই নির্মাণ


🍲 যেসব কাজে ব্যবহার করতে পারবেন

  • আদা, রসুন, মরিচ, ধনে, জিরা, গোলমরিচ বাটা
  • শুকনো ও ভেজা মসলা গ্রাইন্ড
  • ভর্তা তৈরি
  • চায়ের মসলা ছ্যাছ্যা
  • পান ও শুফারি ছোট করা
  • হার্বস ও স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্ট পেস্ট
  • সিল-পাটা বা গ্রাইন্ডারের বিকল্প হিসেবে দৈনন্দিন ব্যবহার

💎 স্মার্ট ও কমফোর্টেবল ডিজাইন

দিস্তার নিচের অংশ চওড়া ও মোটা হওয়ায় দ্রুত শক্তিশালী প্রেসার তৈরি হয়, ফলে কম পরিশ্রমে সহজেই মসলা পেষণ করা যায়। উপরের অংশে বিশেষ গ্রিপ নব থাকায় হাতে স্লিপ করে না।

হামানের গভীর ও ভারসাম্যপূর্ণ ডিজাইনের কারণে উপকরণ বাইরে ছিটকে পড়ে না — রান্নাঘর থাকে পরিষ্কার ও ঝামেলামুক্ত।


🛡️ লাইফটাইম টেকসই নির্মাণ

এটি শুধু একটি রান্নাঘরের পণ্য নয় — এটি একটি দীর্ঘস্থায়ী ঐতিহ্য।
একবার কিনলেই বছরের পর বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এমনকি দাদি-নানীদের জন্যও হতে পারে একটি প্রিমিয়াম ও উপকারী গিফট।


📏 Available Sizes

🔹 ছোট সাইজ

  • হামানের উচ্চতা: ৭.৭৫ ইঞ্চি / ১৯.৫০ সেমি
  • দিস্তার উচ্চতা: ৩.৪৫ ইঞ্চি / ৯.৪৫ সেমি
  • ব্যাস: ৪ ইঞ্চি / ১০.৫০ সেমি

🔹 মাঝারি সাইজ

  • হামানের উচ্চতা: ৭.৭৫ ইঞ্চি / ১৯.৫০ সেমি
  • দিস্তার উচ্চতা: ৪.৫০ ইঞ্চি / ১১.৫০ সেমি
  • ব্যাস: ৪.৫০ ইঞ্চি / ১১ সেমি

🔹 বড় সাইজ

  • হামানের উচ্চতা: ৮.৭৫ ইঞ্চি / ২২ সেমি
  • দিস্তার উচ্চতা: ৫.২৫ ইঞ্চি / ১৩ সেমি
  • ব্যাস: ৫ ইঞ্চি / ১২.২৫ সেমি

📦 পণ্যের বৈশিষ্ট্য

  • ম্যাটেরিয়াল: ৩০৪ গ্রেডের উচ্চমানের স্টেইনলেস স্টিল
  • ফিনিশিং: স্মুথ ও হাইজেনিক
  • ব্যবহার: Dry & Wet Grinding
  • উপযোগিতা: Home & Commercial Use
  • বৈশিষ্ট্য: Eco-Friendly, Rust-Free, Heavy-Duty

✅ Kitchenery Assurance

আমরা দিচ্ছি সঠিক দাম, প্রিমিয়াম কোয়ালিটি ও দীর্ঘস্থায়ী ব্যবহারের নিশ্চয়তা।
একটি শক্তপোক্ত, স্টাইলিশ ও কার্যকর হামান-দিস্তা যা আপনার রান্নাঘরের সৌন্দর্য ও রান্নার স্বাদ — দুটোই বাড়িয়ে দেবে।

Additional information

Size

Small, Medium, Big

Reviews

There are no reviews yet.

Be the first to review “ক্লাসিক শাহী হামান-দিস্তা”

Your email address will not be published. Required fields are marked *